সুন্দরগঞ্জে তিন জামায়াত নেতা গ্রেফতার

সুন্দরগঞ্জে ৪ পুলিশ ও ১ আওয়ামী লীগ সমর্থককে হত্যাসহ ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগের সাথে জড়িত মামলার আসামী ৩ জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, গত মঙ্গলবার রাত ও গতকাল বুধবার দুপুরে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন পূর্ব বেলকার ওয়াহেদুজ্জামান ওরফে এসিড মুন্সী মধ্য বেলকার নাজিম উদ্দিন ও চন্ডিপুর গ্রামের রঞ্জু মিয়া পুলিশ তাদের কোর্টে প্রেরণ করেছে।