টেকনাফে একজনের আত্মহত্যা

টেকনাফে দুই বউয়ের রশি টানাটানির বলী হলেন স্বামী মো. হাশেম (৫৫)। বুধবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের জাহালিয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, বেশ কিছুদিন ধরে মো. হাশেমের সংসারে দুই স্ত্রী সারা খাতুন ও পরিজান খাতুনের মধ্যে বিরোধ চলে আসছিল। দুই স্ত্রীর রশি টানাটানির একপর্যায়ে স্বামী মো. হাশেম আলাদাভাবে বসবাস করে আসছে। বুধবার ভোরে বাড়ির পার্শ্ববর্তী এলাকার একাশি বাগানের একটি গাছে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয় লোকজন। পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে ধারণা করছেন এলাকাবাসী। এ ব্যাপারে তদন্ত কর্মকতা এস.আই আনোয়ার জানায়, লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।