বি. বাড়িয়ায় ককটেল বিস্ফোরণ
ছাত্রলীগ নেতাসহ
তিন জন আহত
প্রকাশ : ২০ মার্চ ২০১৩, ২১:২০
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ছাত্রলীগের সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৩ জন আহত হয়েছে। গতকাল বুধবার ছাত্রলীগের উদ্যোগে দেশব্যাপী নাশকতাসহ ছাত্রলীগ নেতা ইমরান ও টুটুলের হত্যার প্রতিবাদে কর্মসূচি চলাকালে দুর্বৃত্তরা ৬/৭টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় কলেজ এলাকাসহ শহরে আতংক ছড়িয়ে পড়ে। হামলায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুবেলসহ ৩ জন আহত হয় বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। ককটেল হামলার প্রতিবাদে ছাত্রলীগ তাত্ক্ষণিক প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তারা এ হামলার জন্য ছাত্রদলকে দায়ী করে এর বিচার দাবি করেন।