ঈশ্বরগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সৈয়দ ভাকুরি গ্রামে মঙ্গলবার জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ভাইয়ের হাতে ভাই খুন। ওই গ্রামের আব্দুল জব্বার মুন্সির ছেলে জলিল উদ্দিন (৫৫) এর সাথে ছোট দুই ভাই ইসলাম উদ্দিন ও মুনসুর উদ্দিনের বাড়ির সামনে দুই শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে মঙ্গলবার উভয়ের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে জলিলের সাথে ইসলাম ও মুনসুরের ধস্তাধস্তি হলে জলিল মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। অভিযুক্ত দুই ভাই পলাতক রয়েছে।