হরিণাকুণ্ডে গ্রেফতার আতঙ্ক
রাতে গ্রাম থাকে পুরুষ শূন্য
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা
প্রকাশ : ২০ মার্চ ২০১৩, ২১:২৪
গত ৩ ও ৪ মার্চে জামায়াত শিবিরের ডাকা হরতালের সহিংসতায় হরিণাকুণ্ডুতে পুলিশ হত্যা, ১০টি সরকারি অফিসে ভাংচুর, মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণে পুলিশ বাদি হয়ে ২২০ জনের নামে সরাসরি ও আরো অজ্ঞাত ৬০০০ জনকে আসামি করে মামলা করেন। তারপর থেকেই গ্রেফতার এড়াতে হরিণাকুণ্ডু থানার অধিকাংশ গ্রামের জামায়াত বিএনপি’র পুরুষ সদস্যরা পলাতক থাকছেন। পুলিশের মামলায় মসজিদের ইমাম, কলেজ, মাদ্রাসা ও স্কুলের শতাধিক শিক্ষক-কর্মচারীরাও আসামি হয়েছেন। ইতিমধ্যে পুলিশ হত্যা মামলার ৪০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুরুষ শূন্য পরিবারের মহিলারা রাত আসলেই থাকেন চুরি আর হামলার আতঙ্কে।