ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন শান্তিপূর্ণভাবে গতকাল রবিবার সম্পন্ন হয়েছে। মেয়র পদে কোনো প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়ার কারণে শুধু ৪৪টি কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফলে ৩৩ জন সাধারণ এবং ১১ জন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
৩৩টি ওয়ার্ডে ১২৭টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে ইভিএম প্রদ্ধতিতে ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটাররা সকাল থেকেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে উত্সবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পেরে তারা খুবই আনন্দিত। খুরশেদ আলম নামের এক ভোটার বলেন, আমি প্রথম এ পদ্ধতিতে ভোট দিয়েছি। ভোট গণনায় যদি কোনো কারচুপি না হয় তাহলে এ পদ্ধতি ভাল বলে তিনি দাবি করেন।
নির্বাচিত যারা: সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন, ১ নম্বর ওয়ার্ডে আসাদুজ্জামান বাবু, ২ নম্বর ওয়ার্ডে গোলাম রফিক দুদু, ৩ নম্বর ওয়ার্ডে শরীফুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে মাহবুবুর রহমান দুলাল, ৫ নম্বর ওয়ার্ডে নিয়াজ মোর্শেদ, ৬ নম্বর ওয়ার্ডে সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ৭ নম্বর ওয়ার্ডে আসিফ হোসেন, ৮ নম্বর ওয়ার্ডে ফারুক হাসান, ৯ নম্বর ওয়ার্ডে শীতল সরকার, ১০ নম্বর ওয়ার্ডে তাজুল আলম, ১১ নম্বর ওয়ার্ডে মো. ফরহাদ আলম, ১২ নম্বর ওয়ার্ডে আনিসুর রহমান, ১৩ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন, ১৪ নম্বর ওয়ার্ডে ফজলুল হক, ১৫ নম্বর ওয়ার্ডে মাহবুব আলম হেলাল, ১৬ নম্বর ওয়ার্ডে আব্দুল মান্নান, ১৭ নম্বর ওয়ার্ডে কামাল খান, ১৮ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান হবি, ১৯ নম্বর ওয়ার্ডে আব্বাস আলী মণ্ডল, ২০ নম্বর ওয়ার্ডে সিরাজুল ইসলাম, ২১ নম্বর ওয়ার্ডে মোস্তফা ফারুক, ২২ নম্বর ওয়ার্ডে মোস্তাফা কামাল, ২৩ নম্বর ওয়ার্ডে সাব্বির ইউনুস, ২৪ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম, ২৫ নম্বর ওয়ার্ডে মনোয়ার হোসেন বিল্পব, ২৬ নম্বর ওয়ার্ডে শফিকুল ইসলাম, ২৭ নম্বর ওয়ার্ডে শামছুল হক লিটন, ২৮ নম্বর ওয়ার্ডে কায়ছার জাহাঙ্গীর আকন্দ, ২৯ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম, ৩০ নম্বর ওয়ার্ডে আবুল বাশার, ৩১ নম্বর ওয়ার্ডে আসাদুজ্জামান জামাল, ৩২ নম্বর ওয়ার্ডে এমদাদুল হক মণ্ডল ও ৩৩ নম্বর ওয়ার্ডে শাহজাহান।
সংরক্ষিত আসনের নির্বাচিত নারী কাউন্সিলররা হলেন: সেলিনা আক্তার (১-৩ নম্বর ওয়ার্ড), শাম্মী আক্তার মিতু (৪-৬ ওয়ার্ড), হামিদা পারভীন (৭-৯ ওয়ার্ড), রোকশানা শিরীন (১০-১২ ওয়ার্ড), রোকেয়া হোসেন (১৩-১৫ ওয়ার্ড), রোকশানা পারভীন কাজল (১৬-১৮ ওয়ার্ড), শামীমা আক্তার (১৯-২১ ওয়ার্ড), শাহনাজ বেগম (২২-২৪ ওয়ার্ড), আইরীন আক্তার (২৫-২৭ ওয়ার্ড), কাওছার জান্নাত (২৮-৩০ ওয়ার্ড) ও ফারজানা ববি (৩১-৩৩ নং ওয়ার্ড)।