হরতালে সহিংস ঘটনায় ১৩ মামলা

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের মঙ্গলবারের হরতালের সময় ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ১৩টি মামলা হয়েছে। এরমধ্যে ৯টি হয়েছে বিস্ফোরক দ্রব্য, দুটি করা হয়েছে দ্রুত বিচার আইনে ও দুটি হয়েছে অন্যান্য ধারায়। বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে কলাবাগান থানায় একটি, মুগদা থানায় একটি, মোহাম্মদপুর থানায় একটি, মিরপুর থানায় দুটি, বাড্ডা থানায় তিনটি ও বিমানবন্দর থানায় একটি। অপরদিকে দ্রুত বিচার আইনে দুটি মামলা হয়েছে ওয়ারী ও কদমতলী থানায়। এছাড়া নাশকতামূলক ও অন্যান্য ধারায় দুটি মামলা হয়েছে কাফরুল ও খিলগাঁও থানায়। হরতালে রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমার বিস্ফোরণ, গাড়ি ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অন্যদিকে পেট্রোল ঢেলে গাড়িতে আগুন দেয়ার চেষ্টা এবং হরতালে নাশকতার ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তিনজনকে তাত্ক্ষণিকভাবে করাদণ্ড প্রদান করে।