মুজাহিদের বিরুদ্ধে ১৭তম সাক্ষীর সাক্ষ্য ২৭ মার্চ

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে প্রসিকিউশনের ১৭তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন আগামী ২৭ মার্চ পুনরায় ধার্য করেছে ট্রাইব্যুনাল। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল এ আদেশ দেয়। মুজাহিদের বিরুদ্ধে গতকাল ১৭তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে ২৭ মার্চ তা পুনঃনির্ধারণ করে ট্রাইব্যুনাল। গত ২১ জুন মুজাহিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৭টি ঘটনায় ৩৪টি অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।