নতুন রাজনৈতিক দল
বাংলাদেশ কংগ্রেসের
আত্মপ্রকাশ
প্রকাশ : ২০ মার্চ ২০১৩, ২২:০৩
প্রচলিত ধারার সহিংস ও নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি পরিহার করে ন্যায় ও জ্ঞানভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের প্রত্যয়ে এবং সত্, শিক্ষিত ও প্রগতিশীল জনগোষ্ঠীর নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সম্প্রতি ‘বাংলাদেশ কংগ্রেস’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন দলটির ভারপ্রাপ্ত আহবায়ক এবং অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম দলটির সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। দলের অঙ্গ সংগঠনগুলো হচ্ছে— বাংলাদেশ যুব কংগ্রেস, বাংলাদেশ ছাত্র কংগ্রেস, বাংলাদেশ চিকিত্সক কংগ্রেস, বাংলাদেশ আইনজীবী কংগ্রেস, বাংলাদেশ প্রকৌশলী কংগ্রেস, বাংলাদেশ কৃষক কংগ্রেস, বাংলাদেশ শ্রমিক কংগ্রেস, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কংগ্রেস, বাংলাদেশ নারী কংগ্রেস, বাংলাদেশ ব্যবসায়ী কংগ্রেস ইত্যাদি।