ঋণ শ্রেণিকরণ নীতিমালা শাখা
পর্যায়ে বাস্তবায়নের নির্দেশ
প্রকাশ : ২০ মার্চ ২০১৩, ২২:০৩
১০ লাখ টাকার বেশি কোন ঋণ নিম্নমান (সাব স্টান্ডার্ড) হিসেবে বিবেচিত হলেও ঋণ পাওয়ার ক্ষেত্রে কোন বাধা নেই। আবার ১০ লাখ টাকার নিচের কোন ঋণ শ্রেণিকরণের ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণের সময় ৩ মাস বাড়িয়ে নিম্নমান, সন্দেহজনক ও মন্দ বা ক্ষতিজনক সময় যথাক্রমে ৬, ৯ ও ১২ মাস করা হয়েছে। কিছু ব্যাংকের শাখা এসব নিয়ম না মেনে গ্রাহকদের নানাভাবে হয়রানি করছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে গতকাল চিঠি দিয়ে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের এসব নিয়ম শাখা পর্যায়ে বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে।
জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংক এ নীতিমালা প্রণয়ন করলেও অনেক ব্যাংকের শাখা পর্যায়ে তা মানা হচ্ছে না। এর প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে অভিযোগ করে ব্যবসায়ীরা। তাই কেন্দ্রীয় ব্যাংক থেকে এ নীতিমালা অনুসরণ করে ঋণ গ্রহীতাদের নতুন ঋণ প্রদানে ও ঋণসীমা নবায়নে শাখা পর্যায়ে নির্দেশনা দিয়ে তা বাস্তবায়নের পরামর্শ দেয়া হয়েছে।