শিশুদের চকলেট
বেশি দেবেন না
প্রকাশ : ২০ মার্চ ২০১৩, ২২:০৪
সব শিশুরই চকলেট বেশ প্রিয়। কিন্তু শিশুকে চকলেট, ক্যান্ডি ইত্যাদি বেশি পরিমাণ খেতে দেবেন না। চকলেটের চিনি বা সুগার শিশুর দাঁতের ফাঁকে জমে ক্যারিজ সৃষ্টি করতে পারে। এতে শিশুর দাঁতের ক্ষয় হয় এবং দাঁত ভেঙ্গে যেতে পারে। অনেক সময় দাঁতের মধ্যে গর্ত হয়ে অধিক খাদ্য জমে দাঁতে প্রচণ্ড ব্যথা ও ইনফেকশন হয়। তাই শিশুকে চকলেট ও মিষ্টি জাতীয় ওষুধ যত কম দেয়া যাবে ততই ভালো। এছাড়া আর একটি বিষয় মনে রাখতে হবে শিশু যেন চকলেট, মিষ্টি ও অন্যান্য মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পর যেন প্রতিবার ভাল করে দাঁত পরিষ্কার করে। দাঁতের ফাঁকে বা মাড়ির গোড়ায় যেন কোন ধরনের খাদ্যকণা জমে না থাকে তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিশু যেন রাস্তার পাশে বা স্কুলের সামনে বিক্রি হওয়া আইসক্রিম, হাওয়াই মিঠা, ঝালমুড়ি খেতে না পারে তাও দেখতে হবে। বড়দের মত শিশুর দাঁতের যত্ন নেয়া খুব দরকার। এছাড়া শিশুর দাঁতে কোন ধরনের সমস্যা হলে যে কোন দন্ত চিকিত্সকের পরামর্শ নিতে পারেন। শিশুর দাঁত সুস্থ সবল রাখতে শিশুকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার; যেমন-ছোটমাছ, দুধ, শাক-সবজি ও ফল খেতে দিন। এতে শিশুর দাঁত ও হাড়ের গঠন সবল হবে। তবে বাজারে পাওয়া যায় নানা ড্রিংকস ও দুধ জাতীয় খাবার; যা খাওয়াতে মায়েদের উদ্বুদ্ধ করা হয়। এসব খাবারও শিশুদের কম দেয়া ভালো। বাড়িতে তৈরি যত ফ্রেশ খাবার দেয়া যাবে ততই ভালো।