রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশ : ২০ মার্চ ২০১৩, ২২:২১
বাকী সরদার
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের ৩৩ নং ডিক্রীরচর গ্রামের মুক্তিযোদ্ধা বাকী সরদার (৬৫) গত মঙ্গলবার দুপুরে হূদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৫ কন্যাসহ বহু আত্মীয় রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় গত মঙ্গলবার রাতে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।