ঢাকা জেলায় আহূত
বিএনপির আজকের হরতাল প্রত্যাহার
প্রকাশ : ২০ মার্চ ২০১৩, ২২:২২
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানে মৃত্যুতে ঢাকা জেলায় আহূত বিএনপির আজকের (বৃহস্পতিবার) হরতাল প্রত্যাহার করা হয়েছে। গতকাল রাতে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সাংবাদিক সম্মেলনে ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান এই হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন।