বরিশালে মেয়রের
ব্যতিক্রমী উদ্যোগ
প্রকাশ : ২০ মার্চ ২০১৩, ২২:২৬
হরতালে নগরীতে যেসব যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে সেসব যানবাহনের ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন বিসিসির মেয়র শওকত হোসেন হিরণ। আর এ ক্ষতিপূরণ পেতে ক্ষতিগ্রস্তদের সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে।
গতকাল বুধবার বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরণ জানান, হরতালকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত যানবাহনের অধিকাংশ মালিকেরাই হচ্ছেন দরিদ্র। অনেকের গাড়ি মেরামত করার সামর্থ্য পর্যন্ত নেই। তাই তাদের আর্থিকভাবে সহায়তা করার জন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে।