মুন্সীগঞ্জে মিষ্টির
প্যাকেট থেকে
ককটেল উদ্ধার
প্রকাশ : ২০ মার্চ ২০১৩, ২২:২৬
বুধবার মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর পুরাতন ফেরিঘাটের মিষ্টির প্যাকেটে রাখা ৪টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। জর্দার কৌটায় লাল স্কচটেপ প্যাঁচানো ককটেলগুলো পরে পানিতে রেখে নিষ্ক্রিয় করা হয়েছে।
সদর থানার ওসি আবুল বাশার এই তথ্য দিয়ে জানান, নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য এই ককটেল বোমাগুলো এখানে আনা হয়েছে। তবে কারা এই ককটেল এখানে রেখেছে তা এখনো নিশ্চিত করা যায়নি। পুলিশ তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে।