তথ্য বিচিত্রা
বিবিধ
প্রকাশ : ২১ মার্চ ২০১৩, ১৯:৪৮
একটি সামুদ্রিক ক্যাট ফিশ তার শরীরের যেকোনো অংশ দ্বারা খাদ্যের স্বাদ বুঝতে পারে।
বিমানের জ্বালানি পরিশ্রুত করার পর এর সঙ্গে লবণ মেশানো হয় যেন জ্বালানিতে সামান্যতম পানির অস্তিত্ব না থাকে।
এক মাইল বিস্তৃত বিজলীর আলোতে যে বিদ্যুত্প্রবাহ থাকে, তা দিয়ে ১০ লাখ ইলেকট্রিক বাল্ব জ্বালানো সম্ভব।
মশা, মাছি বা মৌমাছি উড়ন্ত অবস্থায় যে গুঞ্জন তোলে, তা সাধারণত মুখ বা শরীরের বিশেষ কোনো অঙ্গ থেকে হয় না। বরং বাতাসে অসম্ভব দ্রুতবেগে পাখা নাড়ার ফলে এই গুঞ্জন তৈরি হয়।
পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী কুকুর হচ্ছে পার্শিয়ান গ্রে হাউন্ড। ঘণ্টায় প্রায় ৪৫ মাইল বেগে ছুটতে পারে এরা।
কুকুর তার কণ্ঠ প্রায় ১০ রকম এবং বিড়াল ১০০ রকমভাবে বদলাতে পারে।
স্পাইডার নামক এক প্রকার কাঁকড়ার পাকস্থলী থাকে তার পায়ে।
হাতির বাচ্চা দিনে প্রায় ৮০ লিটার পর্যন্ত দুধ খেতে পারে।
মানুষের চোয়াল এতই শক্তিশালী যে এর সাহায্যে মুখের ভেতরে থাকা কোনোকিছুকে প্রায় ২৮০ কেজি পর্যন্ত বল প্রয়োগ করা যায়।