জোকস

 ছেলে পরীক্ষায় ফেল করেছে জেনে বাবা তার ছেলেকে তিরস্কার করছেন— বাবা :তোর লজ্জা করে না এভাবে সব বিষয়ে ফেল করতে। একবারও চিন্তা করে দেখেছিস তোর কতোটা অধঃপতন হয়েছে। পাশের বাড়ির নীপার দিকে তাকিয়ে দেখ। ও কি সুন্দর সব বিষয়ে পাশ করেছে। ছেলে :বাবা, সারাদিন তো পাশের বাড়ির নীপার দিকেই তাকিয়ে থাকি।  দুই লোকের মধ্যে কথা হচ্ছে— :আপনাদের পরিবারের আর্থিক অবস্থা কেমন এখন? :আমি মাসে পাই ১৫ হাজার টাকা, তারপর স্ত্রীও পায় ১৫ হাজার টাকা। :সাকুল্যে ৩০ হাজার মাসে? বেশ তো! :না, আপনি বোঝেননি। সাকুল্যে ১৫ হাজার। প্রথমে আমি বেতন পাই ১৫ হাজার টাকা, পরে আমার স্ত্রী আমার কাছ থেকে পায় ১৫ হাজার টাকা।  এক ঘোড়া ছুটছে প্রচণ্ড গতিতে। তারপর হঠাত্ থেমে চলতে শুরু করল ধীরে ধীরে। তারপর আবার গতি বাড়িয়ে ছুটতে থাকল। একসময় আচমকা উল্টো দিকে ঘুরে আবার দৌড়াতে শুরু করল। অদূরে দাঁড়িয়ে ছিল দুটো ঘোড়া। একটি প্রশ্ন করল, কী ব্যাপার? ওর হয়েছেটা কী? :আর বোলো না! সুপিরিয়রিটি কমপে¬ক্সে ভুগছে সে। নিজেকে গাড়ি মনে করছে।