ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে টানা তিনদিন বন্ধ থাকার পর বরিশালের অভ্যন্তরীণ সব রুটে সকল ধরনের নৌ-যান চলাচল শুরু হয়েছে। আবহাওয়ার উন্নতি হওয়ায় গতকাল রবিবার ভোর পৌনে ছয়টা থেকে বরিশাল-ভোলা, বরিশাল-মেহেন্দিগঞ্জসহ ১২টি আভ্যন্তরীণ রুটে এ নৌযান চলাচল শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল নদী বন্দর এবং বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার জানান, যথাযথ কর্তৃপক্ষের নির্দেশে ভোর পাঁচটা ৪৫ মিনিট থেকে সারাদেশের সাথে একযোগে সবধরনের নৌযান চলাচলের অনুমতি দেয়া হয়েছে। সে হিসেবে বরিশাল বিভাগের অভ্যন্তরীণ সকল ধরনের পূর্বের স্বাভাবিক নিয়মে যাত্রীবাহী লঞ্চ, ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। রাতে বরিশাল-ঢাকা রুটে দূরপাল্লার লঞ্চগুলো যাত্রী নিয়ে চলাচল শুরু করবে।