রাষ্ট্রপতির মৃত্যুতে শেয়ারবাজার বন্ধ
প্রকাশ : ২১ মার্চ ২০১৩, ২১:০৯
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের পরলোকগমনে সরকারের ঘোষিত সাধারণ ছুটির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দেশের শেয়ারবাজার বন্ধ ছিল। প্রাথমিকভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১ ঘন্টা লেনদেন বন্ধ থাকার কথা বলা হলেও পরে সারাদিনই লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। ডিএসই কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতির মৃত্যুতে সাধারণ ছুটির কারণে লেনদেন বন্ধ রাখা হয়েছে। তবে আগামী কার্যদিবস থেকে যথারীতি লেনদেন চালু হবে।
প্রসঙ্গত, গত বুধবার বিকেলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রাষ্ট্রপতি জিল্লুর রহমান ইন্তেকাল করেন।