নালিতাবাড়ীতে পাথর উত্তোলন করতে গিয়ে নারী শ্রমিক নিহত

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের বুরুঙ্গা কালাপানি মৌজায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে পাহাড় চাপায় নিহত হয়েছেন পাথরশ্রমিক আছমা বেগম (৩০)। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। সে বুরুঙ্গা এলাকার আঃ সাত্তারের স্ত্রী। এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হায়দার জানান, ওই মহিলা গরিব। সে পাহাড়ে পাথর কুড়াতে গিয়ে পাহাড় চাপা পড়ে মারা গেছে বলে শুনেছি।