সাতক্ষীরা জেলা
আইনজীবী সমিতির
নির্বাচন সম্পন্ন
প্রকাশ : ২১ মার্চ ২০১৩, ২১:৫০
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন বুধবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এম শাহ আলম সাধারণ সম্পাদক পদে অ্যাড. শেখ আব্দুস সাত্তার নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি মোঃ শহিদ উল্যাহ ও খয়বার রহমান সরদার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী আকবর আলী কোষাধ্যক্ষ পদে জহুরুল হক, সহকারী সম্পাদক লাইব্রেরী পদে আশরাফুল আলম বাবু। সহকারী সম্পাদক ক্রীড়া ও সাংস্কৃতিক পদে শাহিনুজ্জামান শাহিন, সদস্য পদে মিজানুর রহমান বাপ্পি, সেলিনা আক্তার, আব্দুল্লাহ আল-মাহমুদ পলাশ, জাহাঙ্গীর আলম, আল্লামা ফুয়াদ হাবিব এবং সাধন কুমার ঘোষ নির্বাচিত হয়েছেন। মহিলা সম্পাদিকা পদে নাজমুন নাহার ঝুমুর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।