মংলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তেজনা
প্রকাশ : ২১ মার্চ ২০১৩, ২১:৫১
মংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্ল¬া সংঘের নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তপ্ত হয়ে উঠেছে বানীশান্তা এলাকা। নির্বাচনে জয়ী ও পরাজিত প্রার্থীদের সমর্থকদের মাঝে ঘটেছে সংঘর্ষ, হামলা ও ভাংচুরের ঘটনা। এ নিয়ে ওই এলাকায় দু’টি পক্ষ এখন মুখোমুখি অবস্থানে রয়েছে। ২৮ ফেব্রুয়ারি নির্বাচনে মীর হাশেম সাধারণ সম্পাদক নির্বাচিত হলে তার সমর্থক ইয়াছিন হাওলাদারকে মারপিট করে পরাজিত প্রার্থী নান্নুর লোক টিটুসহ অন্যরা।