দুর্নীতি দূরীকরণে সাংবাদিকতা পুরস্কার ঘোষণা

থমসন মিডিয়া ফাউন্ডেশন এবং বাংলাদেশ-এর উন্নয়ন সহযোগী এমআরডিআই ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনের সহায়তায় ২০১২-২০১৩ ‘ইনকোয়ারার এওয়ার্ড’ প্রবর্তন করেছে। এই এওয়ার্ডের বিচারকমণ্ডলীতে ছিলেন দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন, এপি বাংলাদেশের ব্যুরো চিফ ফরিদ হোসেন, দ্য ডেইলি স্টারের ডেপুটি এডিটর শাহরিয়ার খান, প্রথম আলোর বার্তা সম্পাদক শওকত হোসেন মাসুম এবং মাছরাঙা টেলিভিশন-এর বিজনেস ডেস্কের ইনচার্জ মিরাজ আহমেদ চৌধুরী। এ পুরস্কার প্রদানের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে দুর্নীতি দমন প্রয়াসে সহযোগিতা করার লক্ষ্যে সরকারি অর্থ ব্যবস্থাপনা ও স্বচ্ছতা বিষয়ক উচ্চমান সম্পন্ন প্রতিবেদনকে উত্সাহিত করা এবং বৃহত্তর জনগোষ্ঠীর কাছে এসব বার্তা পৌঁছে দেয়া। পুরস্কার প্রদান অনুষ্ঠানে বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বলেন, সরকারি অর্থ ব্যবস্থাপনা, বাংলাদেশে দেশি ও বিদেশি বিনিয়োগ বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে যারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাদের সবাইকে অভিনন্দন জানাই। এসব প্রতিবেদন পাঠক এবং দর্শকদের আগ্রহী করে তুলবে। প্রতিবেদনে প্রকাশিত তথ্য এবং দুর্নীতিতে জড়িতদের মুখোশ উন্মোচন অন্যদের জন্য সতর্ক বার্তা হয়ে থাকবে। এবারের ইনকোয়ারার এওয়ার্ড বিজয়ী হয়েছেন—প্রথম আলোর শিশির মোড়ক ও কামরুল হাসান এবং যুগান্তরের মো. মিজানুর রহমান চৌধুরী। টেলিভিশনে— পুরস্কৃত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের মোহাম্মদ সৌরভ রহমান। -প্রেস বিজ্ঞপ্তি