আজকের অনুষ্ঠান

শুক্রবার মাস্টার দ্যা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন: বিপ্লবী সূর্যসেনের ১১৯তম জন্মবার্ষিকীর মতবিনিময় সভা, সকাল ১০টা, ঢাকা রিপোর্টার্স ইউনিটি। বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ: ঐক্য পরিষদের জাতীয় সম্মেলন, সকাল ১০টা, শিশু একাডেমী মিলনায়তন। জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ: স্বাধীনতা দিবস ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক গোলটেবিল বৈঠক, বিকাল ৩টা, জাতীয় প্রেসক্লাব। ন্যাশনাল কালচারাল সোসাইটি: যুদ্ধাপরাধী যে দলেরই হউক বিচার বাঞ্ছনীয় শীর্ষক আলোচনাসভা, বিকাল ৪টা, শিশু একাডেমী মিলনায়তন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন: সোনাই নদীর প্রবাহ বন্ধ করে সায়হাম ফিউচার কমপ্লেক্স নির্মাণের প্রতিবাদে নাগরিক সমাবেশ, সকাল ১০টা, জাতীয় প্রেসক্লাব। ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও সাপ্তাহিক সমধারা:ভাষা সৈনিক মিলনমেলা, বিকাল ৪টা, শিল্পকলা একাডেমী। ঢাকা বিশ্ববিদ্যালয় একাউন্টিং এলামনাই এসোসিয়েশন :৮ম পুনর্মিলনী, টিএসটি।