ত্বকীর খুনিদের শাস্তির দাবি বিশিষ্ট নাগরিকদের
প্রকাশ : ২১ মার্চ ২০১৩, ২২:৩৭
নারায়ণগঞ্জের সাংস্কৃতিক সংগঠক রফিউর রাব্বির জ্যেষ্ঠপুত্র তানভীর মুহাম্মদ ত্বকি হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অতি দ্রুত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দেশের বিশিষ্ট নাগরিকবৃন্দ। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা শাস্তির দাবি জানান। বিবৃতিতে স্বাক্ষর করেন অধ্যাপক আনিসুজ্জামান, বেলাল চৌধুরী, সাদীন মালিক, আলী যাকের, মহাদেব সাহা, আসাদ চৌধুরী, ডা. সারওয়ার আলী, অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, মফিদুল ইসলাম, সৈয়দ আবুল মকসুদ, রামেন্দ্র মজুমদার, সেলিনা হোসেন, ড. সানজীদা খাতুন, আবুল মোমেন প্রমুখ।