হাইকোর্টের নির্দেশে গফরগাঁওয়ের সেই ইটভাটা বন্ধ

ময়মনসিংহের গফরগাঁওয়ে পরিবেশ ছাড়পত্র ছাড়াই ইট পোড়ানোর দায়ে হাইকোর্টের নির্দেশে পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ অফিস উপজেলার লংগাইর গ্রামের মেসার্স মমতা এন্টারপ্রাইজের ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ অফিসের সহকারী পরিচালক মো. আব্দুল আজিম ও গফরগাঁওয়ের সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমানের নেতৃত্বে ইটভাটাটি বন্ধ করে দেয়া হয়। এ ব্যাপারে মো. আব্দুল আজিম জানান, গত ১৮ মার্চ আমরা হাইকোর্টের আদেশ পেয়েছি, হাইকোর্টের আদেশ অনুযায়ী ইটভাটাটি বন্ধ করা হয়েছে।