শাহবাগ প্রজন্ম চত্ব্বরে
আজকের জনসভা
স্থগিত
প্রকাশ : ২১ মার্চ ২০১৩, ২২:৫৭
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনের মূল কেন্দ্র শাহবাগ প্রজন্ম চত্ব্বরে অনুষ্ঠিতব্য আজ শুক্রবারের সমাবেশ স্থগিত করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে সরকার যে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তার প্রতি শ্রদ্ধা জানাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রজন্ম চত্ব্বরের আগামী ২৫ এবং ২৬ মার্চের কর্মসূচি শীঘ্রই ঘোষণা করা হবে। গতকাল বৃহস্পতিবার রাতে, প্রজন্ম চত্ব্বরের পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়, মরহুম রাষ্ট্রপতির মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে প্রজন্ম চত্ব্বরের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার বঙ্গভবনে যায়। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে ডা. ইমরান এইচ সরকার মরহুম রাষ্ট্রপতির শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা প্রকাশ করেন।