আদিতমারীতে গম চাষের উপর মাঠ দিবস

ডলোচুন প্রয়োগ করে গম চাষে সাফল্য এনে এবছর সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের ভাদাই পাম্প এলাকার সফল গম চাষী পরিমল চন্দ্র পুতুল। সমপ্রতি এক মাঠ দিবসে এসব সাফল্যের চিত্র বেরিয়ে আসে ওই কৃষকের। তিনি এ বছর মাত্র ৫ শতক জমিতে ডলোচুন প্রয়োগ করে অধিক ফলনের আশা প্রকাশ করছেন। আর সেই সাথে আরো ৫ শতক জমিতে ডলোচুন ছাড়াই গম চাষ করেছেন। তবে এখানে তেমন সাফল্য নেই বললেই চলে। আরডিআরএস বাংলাদেশ লালমনিরহাট শাখার ফুড ফর প্রোগ্রেস ফর বাংলাদেশ প্রকল্পের আয়োজনে এক মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি সমপ্রসারণ কর্মকর্তা এম,এ ছামাদ।