বরগুনায় পরিচিতি সভা
প্রকাশ : ২২ মার্চ ২০১৩, ১৬:৩৮
সবার জন্য খাদ্য প্রচারাভিযান প্রকল্পের এক প্রকল্প পরিচিতি সভা বুধবার সকাল ১১টায় জেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়। জেলা লোকমোর্চার সভাপতি মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মনোয়ার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকল্প পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী।