ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় প্রায় ৭২ হাজার নতুন কর্মসংস্থান
প্রকাশ : ২২ মার্চ ২০১৩, ১৬:৩৯
এক দশকের মধ্যে গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া সরকার ৭১ হাজার ৫শ’ নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে। দেশটির পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, গত মাসে পূর্ণকালীন চাকরি ১৭ হাজার ৮শ’ এবং ৫৩ হাজার ৭শ’ খণ্ডকালীন কর্মসংস্থান হয়েছে। একইসঙ্গে দেশের মোট কর্মশক্তিও আগের চেয়ে বেড়েছে। যদিও দেশে বেকারত্বের হার এখনো ৫ দশমিক ৪ শতাংশই রয়ে গেছে। বিশ্লেষকরা বলেছেন, অস্ট্রেলিয়ার অর্থনীতি গতি পেয়েছে তথ্যগুলো এরই ইঙ্গিত দিচ্ছে। নতুন কর্মসংস্থানের এই সংখ্যা দেশের নীতি-নির্ধারকদের একটু স্বস্তিতে রেখেছে। অনেকেই ভেবেছিল ফেব্রুয়ারি মাসে মাত্র ৯ হাজার কর্মসংস্থান তৈরি হবে। কিন্তু হয়েছে এর চেয়েও বেশি। অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অর্থনীতিতে গতি আনতে ২০১১ সালের শেষের দিকে নতুন মুদ্রানীতি গ্রহণ করেছেন।