জোকস
প্রকাশ : ২২ মার্চ ২০১৩, ১৯:৪৯
প্রথম বন্ধু :তুই কি সকালে দৌড়াস?
দ্বিতীয় বন্ধু :হুম রোজই তো দৌড়াতে হয়।
প্রথম বন্ধু :তা কোথায় দৌড়াস তুই, পার্কে না রাস্তায়?
দ্বিতীয় বন্ধু :আরে না ওসব জায়গায় দৌড়ানোর সময় কোথায়। রোজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আর সময়মতো অফিসে যাওয়ার জন্য ঘর থেকেই দৌড়ানো শুরু করতে হয়!
সড়ক দুর্ঘটনা ঘটানোর অভিযোগে পল্টুকে আদালতে হাজির করা হয়েছে-
বিচারক :কীভাবে ঘটালেন দুর্ঘটনাটা?
পল্টু :কোন দুর্ঘটনা?
বিচারক :কেন, যে দুর্ঘটনাটির জন্য আপনি আদালতে?
পল্টু :ওই সময় আমি জেগে থাকলে না হয় বলতে পারতাম। কিন্তু হুজুর, আমি তো ওই দুর্ঘটনার সময় ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলাম।
মা :শোনো রতন, প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করবে।
পরদিন রতন বলছে মাকে, ‘মা, জানো, আজ আমি একটা ভালো কাজ করেছি।’
মা :কী কাজ?
রতন :আমি আর আমার বন্ধু মিলে একজন বৃদ্ধাকে রাস্তা পার করে দিয়েছি।
মা :এ কাজ করতে আবার তোমার বন্ধুকে লাগে? তুমি একাই তো করতে পারতে।
রতন :কী করব, বৃদ্ধা কিছুতেই রাস্তা পার হতে চাইছিলেন না, ওনাকে জোর করে ধরে রাস্তা পার করানোর জন্যই তো বন্ধুর সাহায্য লাগল!