স্মরণীয় উক্তি

 যখন ক্ষমতার প্রতি ভালোবাসার চাইতে ভালোবাসার ক্ষমতা বেশি হবে তখনই দুনিয়া শান্তির সন্ধান পাবে। - জিমি হেনড্রিক্স  একটি চোখের বদলে আরেকটি চোখ নেবার নীতি শুধুমাত্র গোটা দুনিয়াকে অন্ধই বানাতে পারে। - মহাত্মা গান্ধী  শান্তির শুরু হয় একটি সুন্দর হাসির মধ্য দিয়ে। - মাদার তেরেসা  যারা শান্তিপূর্ণ বিপ্লবকে অসম্ভব করে তোলে তারা আসলে একটি সহিংস বিপ্লবকেই অপরিহার্য করে তোলে। - জন এফ কেনেডি  তোমার নিজের চেষ্টাই তোমাকে শান্তি এনে দিতে পারে, অন্য কেউ নয়। - ইমারসন