মেয়ে রাজি থাকলে বিয়ে করব :বিজরী

গত কয়েকদিন ধরেই বিভিন্ন মিডিয়ায় বিজরী ও ইন্তেখাব দিনারের প্রেম ও বিয়ের কথা চলছে। দীর্ঘদিন ধরেই প্রেমের খবরটিও বাতাসে বেশ জোরে সরেই ছড়াচ্ছিল। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় নওশীন-হিল্লোল, রিয়া, আনিসুর রহমান মিলনের পর এবারে দ্বিতীয় বিয়ের কাতারে নাম লেখাতে যাচ্ছেন বিজরী বরকতউল্লাহ। শোনা যাচ্ছে, এরই ভেতরে তারা বিয়ে করার সিদ্ধান্তও নিয়েছেন। তিনি বললেন, ‘দিনারের সঙ্গে আমার অনেক দিনের জানাশোনা। তার সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এটা অস্বীকার করছি না। তবে বিয়ের ব্যাপারটা পুরোপুরি ভিন্ন। এ বিষয় নিয়ে এখনও কিছু ভাবিনি। কারণ বিয়ে অনেক বড় একটি বিষয়। এখানে দুই পরিবারের সম্মতির বিষয়টিও রয়েছে। সুতরাং আমি হুট করে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আর আমার মেয়েটাকে ঘিরেই আমার সবকিছু। তার ভালোমন্দের ওপরও নির্ভর করছে আমার বিয়ে। মেয়ে যদি রাজি থাকে তাহলে বিয়ে করব। সেই সঙ্গে পরিবারের সম্মতি তো লাগবেই। আর আমি তো বালিকা নই যে, আবেগের বশে কিছু করে ফেলব।’ উল্লেখ্য, বিজরী এর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন সংগীতশিল্পী শওকত আলী ইমনকে। তাদের মেয়ে উর্বানার বয়স এখন ১৩ বছর। কয়েক বছর আগে বিজরী ও ইমনের বিবাহ বিচ্ছেদ হয়।