প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গত শনিবার লন্ডনের মরফিল্ড চক্ষু হাসপাতালে এ অস্ত্রোপচার হয়। গতকাল রবিবার দুপুরে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, প্রধানমন্ত্রীর চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে চিকিত্সকদের তত্ত্বাবধানে আছেন। প্রধানমন্ত্রী লন্ডনে দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেবেন কি না জানতে চাইলে সৈয়দ ফারুক বলেন, প্রধানমন্ত্রী সময় দিলে অনুষ্ঠান হবে।