চুপকথা
প্রকাশ : ২২ মার্চ ২০১৩, ২০:০৮
এস এ টিভিতে আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘চুপকথা’। নাটকটিতে অভিনয় করেছেন—নিশা, আজাদ আবুল কালাম পাভেল, সুইটি, জয়রাজ,স্বাগতা, মনোজ প্রামাণিক, সাবেরী আলম, মাহমুদ সাজ্জাদ, কুমকুম হাসান, শেলী, সাবিহা, কাদেরী, রাজীব সালেহীন। পরিচালনা করেছেন—নজরুল ইসলাম রাজু। নাটকের কাহিনীতে দেখা যাবে—বৃষ্টির মা মিসেস তাহমিনা, স্বামী রফিক সাহেবের ওপর যারপরনাই রকমের ক্ষেপা। কেননা, বাবার আস্কারা পেয়ে মেয়ে গেছে সমাজ সেবা করতে। সিডর দূর্গত এলাকায়। সাথে বৃষ্টির বন্ধু নাইম। মায়ের ঘুম হারাম, বাচ্চাদুটো ফিরে আসবে তো! তারা ফিরে আসে। তবে সাথে করে নিয়ে আসে ঝড়ে বিধ্বস্ত স্মৃৃতি-বিভ্রম এক মেয়েকে। তার নাম রাখে নদী।
মিসেস তাহমিনা আবিষ্কার করেন এই মেয়ে মুখ ফুটে যা বলে তাই ঘটে যায়। এইসব ঘটনা অঘটনা নিয়ে চলতে থাকে নানার সমস্যা।
আর এভাবেই এগিয়ে চলে ‘চুপকথা’ ধারাবাহিক নাটক।