উপন্যাস থেকে নাটক ‘মুক্তিযুদ্ধে মায়াবতী’

কথাশিল্পী মঈনুদ্দিন কাজলের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘মুক্তিযুদ্ধে মায়াবতী’ অবলম্বনে নির্মাণ হলো নাটক ‘মুক্তি যুদ্ধে মায়াবতী’। ধারাবাহিক আকারে নির্মিত এই নাটকটি বিটিভিতে প্রচার হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর। উপন্যাসটির নাট্যরূপ দিয়েছেন ফজলুল করিম। এই নাটকে অভিনয় করেছেন—রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী, আবদুল বাতিন, কাজী আমিনূর, হাফিজুর রহমান, ইমরুল চৌধুরী, জাহাঙ্গীর ইব্রাহীম প্রমুখ। নাটকের কাহিনীতে দেখা যাবে—যুদ্ধ চলাকালীন সময়ে সদ্যবিবাহিত অনীল কাপালীর সুন্দরী স্ত্রীকে হানাদারের ধরে নিয়ে যাচ্ছিল। সংবাদ পেয়ে অনিল হানাদারদের হাত থেকে স্ত্রীকে রক্ষার জন্য ছুটে আসে। তারপর শুরু হয় মূল ঘটনা।