নড়িয়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু
নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা
প্রকাশ : ২২ মার্চ ২০১৩, ২১:১৩
শরীয়তপুর নড়িয়া আচূড়া গ্রামের আবুল বাশার ঢালীর কলেজপড়ুয়া মেয়ে কল্পনা আক্তার (১৭) বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকা সামরিক হাসপাতালে ১মাস ১৩দিন চিকিত্সাধীন থাকার পর মারা যায়। দুপুর ১টায় তার নিজ বাড়িতে লাশ আনার পর মা-বাবা স্বজনদের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি সংক্রান্ত জের ধরে প্রায় ৩ বছর যাবত্ আবুল বাশার ঢালী ও আজম ঢালী গংদের সাথে বিরোধ। উপসী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী কল্পনা আক্তারের বান্ধবী একই কলেজের ছাত্রী আজম ঢালী মেয়ে নিভা ও নেভীকে দিয়ে পূর্ব পরিকল্পিতমতে চক্রান্তমূলকভাবে শরীয়তপুরের দাশাত্তা গ্রামে ওদের মামা বাড়ীতে বিয়ের অনুষ্ঠানের কথা বলে নিয়ে নিশাদ, শামীম, সজীব, মহসীন সবাই মিলে মধ্যযুগীয় কায়দায় অমানুষিক নির্যাতন করে শরীয়তপুর মহিলা কলেজের রাস্তার পাশে ফেলে যায়। ঘটনার একদিন পর সংবাদ পেয়ে পিতা আবুল বাশার ঢালী কল্পনাকে আহত অবস্থায় উদ্ধার করে আবুল বাশার ঢালী বাদী হয়ে নড়িয়া থানায় নিশাদ, আজম ঢালী, শামীম, সজীব, মহসীনকে আসামি করে মামলা করে।