ধনাগোদা নদীতে ডুবে যাওয়া রায়হানের লাশ উদ্ধার

মতলব পৌরসভার দিঘলদী গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে মো. রায়হান (১৭) ধনাগোদা নদীতে সাঁতার কাটতে গিয়ে ডুবে যাওয়ার ৪দিন পর গতকাল শুক্রবার তার লাশ পাওয়া যায়। উল্লেখ্য, গত সোমবার সকালে গাজীপুর গ্রামে খালার বাড়িতে রায়হান ও তার ছোট ভাই রোহান (১০) বেড়াতে যায়। পরদিন খালার বাড়ির পাশের ধনাগোদা নদীতে তারা দুই ভাই ও খালার বাড়ির স্বজন সোহেল (২০) ও হূদয় (১৮) গোসল করতে যায়। কৌতূহলের বশে রায়হান, সোহেল ও হূদয় নদীর এপাড় থেকে ওপাড়ে যাওয়ার সাঁতার প্রতিযোগিতায় নামে। এ সময় ছোট ভাই রোহান নদীর পাড়ে বসে থাকে। সাঁতার কেটে সোহেল ও হূদয় ওপাড়ে পৌঁছলেও রায়হান মাঝনদীতে তলিয়ে যায়।