বাঘাইহাট ও পানছড়িতে সেনা
অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার
প্রকাশ : ২২ মার্চ ২০১৩, ২১:১৪
খাগড়াছড়ি সেনা রিজিয়নের নিয়ন্ত্রনাধীন পানছড়ি ও বাঘাইহাট সেনা জোনের সদস্যরা গতকাল শুক্রবার সকালে পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ২টি রাইফেলসহ প্রায় একশ রাউন্ড গুলি উদ্ধার করেছে। নির্ভরযোগ্য সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে বাঘাইহাট জোন কমান্ডারের নেতৃত্বে একদল সেনাবাহিনী সাজেক সীমান্ত চৌকির ২ কিলোমিটার উত্তরে অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় একটি সেমি অটো ৩০৩ রাইফেল ও ৯৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। তবে সেনাবাহিনী কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অপরদিকে শুক্রবার দুপুরে পানছড়ি ক্যাম্পের সেনাবাহিনী একটি যাত্রীবাহী জীপে তল্লাসি করে একটি দেশীয় তৈরী বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও এক জোরা ইউনিফর্ম উদ্ধার করে।