রাষ্ট্রপতির মৃত্যুতে পিরোজপুরে শোক
প্রকাশ : ২২ মার্চ ২০১৩, ২১:১৫
রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার মেজর (অবঃ) জিয়াউদ্দিন আহমেদ, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এডভোকেট আকরাম হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম এ আউয়াল এমপি, আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সৈয়দ মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট আলাউদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এডভোকেট চন্ডীচরণ পাল। এছাড়া পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মুনিরুজ্জমান নাসিম ও সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ হাবিবুর রহমান প্রমুখ শোক প্রকাশ করেছেন।
নাঙ্গলকোট (কুমিল্লা)সংবাদদাতা জানান, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতা সালাহউদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান শাহজাহান মজুমদার, উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারি পৌর মেয়র সামছুদ্দিন কালু, অধ্যক্ষ সাদেক হোসেন ভুইয়া, অধ্যক্ষ আবু ইউচুপ, সাবেক ভিপি হুমায়ন কবির, আওয়ামী লীগ নেতা একেএম মনিরুজ্জামান খান ও আবু তাহের চেয়ারম্যান, প্রমুখ।