কিশোরগঞ্জের পল্লীতে জুয়ার আসর জমজমাট

জেলার কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলায় বেশ কিছুদিন ধরে রমরমা জুয়ার আসর বসেছে। স্থানীয় জুয়াড়িদের সহায়তায় বিভিন্ন এলাকার পেশাদার জুয়াড়িরা এসে জুয়ার আসর বসায় কটিয়াদী উপজেলা আচমিতা তালতলা এলাকায় বেশ কিছুদিন ধরে প্রকাশ্যে জুয়া খেলা হচ্ছে। অন্যদিকে পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট এলাকার কয়েকজন বাসিন্দা জানান, পুলেরঘাট বাজারের পশ্চিম দিকে পুলেরঘাট-পাকুন্দিয়া সড়কের পাশে হাজী লুত্ফর রহমান সুপার মার্কেটের সামনে খোলা মাঠে প্রায় এক সপ্তাহ ধরে জমজমাট জুয়ার আসর। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহমেদ ও পাকুন্দিয়া থানার ওসি হাম্মাদ হোসেন জানান, তাদের কাছে এ ধরনের জুয়া খেলার কোন তথ্য নেই। তবে এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।