আমতলীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে জখম

আমতলীতে দুই সন্তানের জননী আছমা বেগমকে ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে কুপিয়ে গুরুতর জখম করেছে স্বামী কামরুজ্জামান পিকু। আছমাকে প্রথমে পটুয়াখালী ও পরে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিত্সা শেষে আশঙ্কাজনক অবস্থায় বুধবার সকালে ঢাকা মেডিক্যাল হলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।