চিকিত্সার্থ সাহায্যের
আবেদন
প্রকাশ : ২২ মার্চ ২০১৩, ২১:১৮
ছোট্ট শিশু অনিকার (৭) মুখ ও শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে। অনিকার চিকিত্সায় ইতিমধ্যে প্রায় ১ লাখ টাকা খরচ হয়েছে। তার পোড়া মুখমণ্ডল আগের অবস্থায় ফিরিয়ে আনতে কসমেটিক সার্জারি করতে হবে। এজন্য প্রায় ৩ লাখ টাকার প্রয়োজন। অনিকার দরিদ্র পরিবারের পক্ষে এ অর্থ যোগাড় করা অসম্ভব। তারা অনিকার উন্নত চিকিত্সার জন্য প্রধানমন্ত্রীসহ দেশের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা-শফিকুল ইসলাম, অ্যাকাউন্ট নম্বর-১৯১-১০১-৬৪৭৩, ডাচ-বাংলা ব্যাংক লিঃ। মোবাইল নম্বর- ০১৯৪৭৫৬০১৪৮/ ০১৯২৩১৯০৯০৪।