পাকিস্তানে উদ্বাস্তু
শিবিরে বোমায়
নিহত ১৭
প্রকাশ : ২২ মার্চ ২০১৩, ২১:১৯
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি উদ্বাস্তু শিবিরে বৃহস্পতিবার গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। খাইবার পাখতুনখা প্রদেশের নওশেরা এলাকার জালোজাই শিবিরে এ হামলা হয়। আফগান সীমান্তবর্তী এ এলাকাটি জঙ্গিদের শক্তিশালী ঘাঁটি বলে পরিচিত।
নওশেরা পুলিশ প্রধান মোহাম্মদ হুসেইন বলেন, উদ্বাস্তুদের মধ্যে খাবার বিতরণের সময় এ বোমা হামলা হয়। এতে আহত হয়েছে ৩৩ জন। পাকিস্তানের তালেবান এ হামলার দায় অস্বীকার করেছে। তালেবান মুখপাত্র ইহসানউল্লাহ ইহসান রয়টার্সকে বলেছেন, নিরীহ মানুষেদেরকে হামলার লক্ষ্যবস্তু করা অমানবিক এবং অনৈসলামিক। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা আয়াজ খান মন্ডোখেল প্রাণহানির সংখ্যা নিশ্চিত করে বলেন, একটি সুজুকি অলটো গাড়িতে বোমাটি পাতা ছিল।