রূপগঞ্জে স্ক্যাপবোঝাই ট্রাক ছিনতাই

নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে চালককে মারধর করে স্ক্যাপবোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর আহত ট্রাকের চালক রমিজউদ্দিনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিফুজ্জামান মিয়া জানান, ছিনতাই হওয়া ট্রাক উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। এ ব্যাপারে ফতুল্লা থানায় মামলা হয়েছে।