আজ গফরগাঁওয়ে প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলনের দিন
প্রকাশ : ২২ মার্চ ২০১৩, ২১:২১
আজ ২৩ মার্চ। ’৭১-এর এই দিনে ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়। ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে স্থানীয় রেলস্টেশন প্রাঙ্গণে এক জনসভায় পাকিস্তানি পতাকা পুড়িয়ে জাতীয় সংগীত পরি-বেশনের মধ্যদিয়ে তত্কালীন ছাত্র সংগ্রাম পরিষদ নেতা বেলাল আহমেদ স্বাধীন বাংলাদেশের পতাকা গফরগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেন। মুক্তিযুদ্ধের সংগঠক বেলাল আহমেদ পরে মুক্তিযুদ্ধে শহীদ হন।