মওদুদ আহমদ হাসপাতালে ভর্তি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে এ্যাপোলো হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে। সেখানে চিকিত্সকরা পর্যবেক্ষণে রেখেছেন তাকে। গতকাল রবিবার বেলা আড়াইটার দিকে তিনি সুপ্রিম কোর্টে হঠাত্ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। ব্যারিস্টার মওদুদের একান্ত সহকারী মোমিনুর রহমান সুজন জানান, শনিবার থেকে তিনি বুকে ব্যথা ও শ্বাস কষ্টে ভুগছিলেন। গতকাল একটি মামলা ছিল হাইকোর্টে। কোর্টে প্রবেশ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অসুস্থতার খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খোঁজ-খবর নিচ্ছেন। পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে মওদুদ আহমদের আশু আরোগ্য লাভের জন্য দোয়া চাওয়া হয়েছে।