স্বাধীনতা দিবসে ‘ও আমার বাংলাদেশ’
প্রকাশ : ২৩ মার্চ ২০১৩, ১৯:৩৮
মহান স্বাধীনতা দিবসে দিগন্ত টেলিভিশনে প্রচার হবে বিশেষ শিশুতোষ অনুষ্ঠান ‘ও আমার বাংলাদেশ’। একঝাঁক তারকা শিশুশিল্পীরা অংশগ্রহণ করছেন এ অনুষ্ঠানে। শিশুশিল্পী লিসা ও স্নেহার উপস্থাপনায় এতে অংশগ্রহণ করেছেন—আশা, নীলা, রানা, অনন্যা, মোহনা, পায়েল, সাগর বাউল, রাবু, বেলা ও নাবিল। গানে আনন্দে স্বাধীনতা দিবসকে রাঙিয়ে তুলতে থাকবে ছোটদের এই আয়োজন। আকলিমা ফেরদৌসি আঁখির প্রযোজনায় অনুষ্ঠানটি দিগন্ত টেলিভিশনে প্রচার হবে ২৬ মার্চ দুপুর ১২টা ৩০ মিনিটে।