নাটক ও চলচ্চিত্রে ব্যস্ত মিশু

ক্রমেই ছোটপর্দা ও সিনেমায় ব্যস্ত হয়ে পড়ছেন তরুণ অভিনেত্রী মিশু চৌধুরী। আজিজুল হাকিমের ‘প্রবাসে-পরবাসে’, শহীদুজ্জামান সেলিমের বিপরীতে এ ছাড়াও শহীদুজ্জামান সেলিমের পরিচালনায় এটিএন বাংলায় ‘ডিবি’তে কাজ করছেন। সম্প্রতি ‘মায়ানগর’ নামের একটি চলচ্চিত্রে কাজ করছেন তিনি। নিজের কাজের ব্যস্ততা প্রসঙ্গে মিশু বলেন, ‘আমি ধীরে ধীরেই এই মিডিয়ায় এগোতে চাই। ইসমত আরা চৌধুরী আমার একটি নাটকের অভিনয় দেখেই এই ছবিতে আমাকে কাস্ট করেন। আমি নিজেও কখনও একটি চলচ্চিত্রের প্রধান ভূমিকায় কাজ করতে চাই না। আমি বরাবরই চেয়েছি চরিত্রাভিনেত্রী হতে। আর সেইভাবেই আমি নিজেকে গোছানোর চেষ্টা করছি। তবে আমি খুবই সৌভাগ্যবান এই কারণে যে, আমি আমার ক্যারিয়ারের শুরুতেই বেশ ক’জন গুণী নির্মাতার অধীনে কাজের সুযোগ পেয়েছি।’