বিজনেস টক
প্রকাশ : ২৩ মার্চ ২০১৩, ১৯:৪১
জিটিভিতে সপ্তাহের প্রতি রবিবার রাত ১১টা ৩০মিনিটে প্রচার হচ্ছে ব্যাবসা-বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান ‘জি বিজনেস টক’। অনুষ্ঠানটির পরিকল্পনা, গ্রন্থনা এবং উপস্থাপনা করছেন মনিরুল ইসলাম। ‘জি বিজনেস টক’ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বাংলাদেশের বিভিন্ন ব্যাবসায়িক দিক নিয়ে মুক্ত আলোচনা করবেন তারা। বিস্তারিত আলোচনার পাশাপাশি তাদের কথায় উঠে আসবে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন দিক। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এইচএএম রাজন।